মহেশখালী প্রতিনিধি
২৯ আগস্ট শুক্রবার বিকাল আগামী ৩লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে মহেশখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি কার্যালয়ে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়, তেলাওয়াত করেন হোসনে মোবারক, সাবেক সহ-সভাপতি মহেশখালী কলেজ ছাত্রদল। সভা সঞ্চালনা করেন ছাত্রনেতা শাহিনুর ইসলাম এবং সভাপতিত্ব করেন ছাত্রনেতা খোরশেদ আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী বলেন—“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত ও আত্মত্যাগের ফসল। এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসবের দিন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের দিন। ছাত্রদল হচ্ছে আন্দোলন সংগ্রামের অগ্রভাগের সৈনিক। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।”
বিশেষ বক্তব্যে মহেশখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রনেতা মিজানুর রহমান মিজান বলেন—
“ছাত্রদল সবসময় সত্য ও ন্যায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। আজকের প্রস্তুতি সভার মাধ্যমে আমরা শপথ নিচ্ছি, মহেশখালী উপজেলা ছাত্রদল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিকে শতভাগ সফল করবে।”
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা খোরশেদ আলম বলেন—
“ছাত্রদল হচ্ছে বিএনপির প্রাণশক্তি। আমাদের ঐক্যই হচ্ছে শক্তি। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীতে মহেশখালী উপজেলা ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নছর উল্লাহ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি আসিফ নেওয়াজ, সাবেক ছাত্রনেতা রিয়াদ মোহাম্মদ আরফাত, যুবদল নেতা মোহাম্মদ কাশেম, মহেশখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলের অগ্রণী ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।