ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও জলবায়ু সুরক্ষায় সংশপ্তক প্রশংসনীয় ভূমিকা পালন করেছে
মহেশখালী প্রতিনিধি
মহেশখালীতে প্রকল্প সমাপনী ওয়ার্কসপ কর্মশালা অনুষ্ঠান ও ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও জলবায়ু সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানের মুল লক্ষ্য ছিল এফজিজি প্রকল্পের ২০২২ থেকে ২০২৫ বিগত চার বছরে বাস্তবায়িত প্রকল্পের মুল অর্জনসমুহ , চ্যালেঞ্জ এবং শিক্ষা বিভিন্ন সরকারি বেসরকারি স্টেকহোল্ডারদের সামনে উপস্থাপন ও তাদের মতামত গ্রহন করা হয় । বিগত বছরের সময়ে এই প্রকল্পের মুল অর্জন ও ফলাফল উপস্থাপন প্রধান অর্জন ও সাফল্যের উল্লেখ্য যোগ্য হলো , কমিউনিটি ল্যান্ড রাইটস গ্রুপ (সিএলআরজি) গঠন , সচেতনতা বৃদ্ধি , অ্যাডভোকেসি কার্যক্রমের ফলাফল যেমন , বেড়িবাঁধ সংস্কার , কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল , অবৈধ দখল উচ্ছেদ এবং জীবন-জীবিকার উন্নয়নে সহায়ক কার্যক্রমের উপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয় । প্রকল্পের কার্যক্রমের উপর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন এবং তাদের মতামত প্রদান করেন । একই সাথে উক্ত অনুষ্ঠানে মহেশখালীর বর্তমান অবস্থান ও করণীয় বিষয়ে আলোচনা সহ ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাও করা হয় । উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ । মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মহেশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সৈয়দুল হক , উপজেলা সিনিয়র মৎস্য অফিসের কর্মকর্তা শাহাদুল ইসলাম , সংশপ্তক এর পরিচালক অগ্রদূত দাস গুপ্ত , সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত , আইওএম এর প্রতিনিধি সৌরবুল কাউছার , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন , মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন , মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান , মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , শেয়ার বিজ পত্রিকার প্রতিনিধি এস এম রুবেল , কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি রকিয়ত উল্লাহ , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সহ-সভাপতি সাবেক মেম্বার হামেদ হোছাইন , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সহ-সভাপতি সাবেক মেম্বার সরওয়ার কামাল , উদ্যোক্তা আব্দুর রহিন , সদস্য আব্দুল জব্বার সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন । প্রকল্প সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন একশন এইড ও সংশপ্তক এর এফজিজি প্রকল্প কর্মকর্তা এম এ হান্নান ।
প্রকল্প সমাপনী ওয়ার্কসপ কর্মশালা অনুষ্ঠানে ইউএনও মোঃ হেদায়েত উল্যাহ বলেন ,
মহেশখালীতে ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও জলবায়ু সুরক্ষায় সংশপ্তক প্রশংসনীয় ভূমিকা পালন করেছে । তিনি বলেন, নারীদের বেকারত্ব দুর করার জন্য সেলাই মেশিন ও সৌর প্যানেলসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের সাবলম্বী করতে ব্যাপক ভুমিকা রেখেছে । একশন এইড ও সংশপ্তক মহেশখালীতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে । তিনি দাতা সংস্থা একশন এইড এবং সংশপ্তক এর কার্যক্রমের প্রশংসা করেন , একই সাথে এই উন্নয়নমুলক প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার জন্য দাতা সংস্থার প্রতি আহবান জানান । এর আগে ইউএনও মোঃ হেদায়েত উল্যাহ উক্ত প্রকল্পের উন্নয়মুলক অর্জন সম্বলিত একটি পুস্তিকা উন্মোচন করেন ।