প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
মহেশখালীতে মোবাইল কোর্টে জরিমানা

এইচ এম খাইরুল আমিন
মহেশখালীর গোরকঘাটা পুরাতন আদালত ভবন এলাকায় (গোরকঘাটা-জনতা বাজার সড়ক)১৫ সেপ্টেম্বর সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার। এ সময় নৌবাহিনী ও পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। নিয়ম ভঙ্গের দায়ে ৬টি মামলায় মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন,
“জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের হাতে অটোরিকশা দেওয়া যাবে না। আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবেনা
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫