প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় ফরহাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হোয়নাক ইউনিয়নেে মিজ্জিরপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়ার বাসিন্দা নুরুল হাসেমের পুত্র ফরহাদ সড়কে চলাচলের সময় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন ফরহাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
মহেশখালী থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুলতান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫