শেখ আব্দুল্লাহ মহেশখালী
মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া গ্রাম থেকে আসা এক উজ্জ্বল নক্ষত্রের নাম আমের উল্লাহ। সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি আরবি সাহিত্য বিভাগে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষ আনন্দে উচ্ছ্বসিত।
আমের উল্লাহর জন্ম এক ধর্মপ্রাণ পরিবারে। তার পিতা মরহুম বেলাল হোসাই ছিলেন একজন বিশিষ্ট ধর্মভীরু ব্যক্তিত্ব, যিনি দাওয়াতে তাবলীগের আমির হিসেবে এলাকায় সবার কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। শুধু তাই নয়, তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরের খ্যাতনামা সিটিওয়ান জামে মসজিদের ইমাম মাওলানা ত্বকি উল্লাহর ছোট ভাই। এ পরিবারটি দীর্ঘদিন ধরে ধর্ম, নৈতিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রেখে আসছে।
আমের উল্লাহ তার বাবার দেখানো পথে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের আলোকে বেড়ে উঠেছেন। শৈশব থেকেই তিনি শিক্ষা ও ইসলামী আদর্শের প্রতি অনুরাগী ছিলেন। সেই অনুরাগ এবং পরিশ্রমের ফসল আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন।
এলাকার মানুষ মনে করছেন, তার এই অর্জন শুধু একটি পরিবারের নয়, বরং পুরো মহেশখালীর গর্ব। সবাই আশা করছেন, আমের উল্লাহ আগামীতে আরবি সাহিত্য অধ্যয়নের মাধ্যমে সমাজ ও দেশকে আলোকিত করবেন।
তার জন্য পরিবার, শিক্ষক ও এলাকাবাসী দোয়া কামনা করেছেন—আল্লাহ যেন তার ভবিষ্যৎ পথচলাকে সহজতর করেন এবং জ্ঞান দ্বারা মানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার তাওফিক দান করেন।