প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ণ
মহেশখালী অনলাইন প্রেসক্লাবে মিলনমেলা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
শীতকালীন ভ্রমণের অংশ হিসেবে নৈসর্গিক পার্বত্য জেলা বান্দরবানের লামা ও আলীকদমে মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজের ৩ দিনব্যাপী প্রতিনিধি সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
“পাহাড় অন্বেষণে আত্মার একটি যাত্রা” স্লোগানে পেশাদার সাংবাদিকদের সংগঠন মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজের যৌথ উদ্যোগে এ প্রতিনিধি সভা ও মিলনমেলার আয়োজন করা হয়।
গত ১৮ জানুয়ারি (রবিবার) সকাল ৯টায় মহেশখালী অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ের সামনে থেকে চাঁদের গাড়িযোগে সাংবাদিকদের ভ্রমণকারী দল লামা পৌঁছায়। সেখানে বিভিন্ন দর্শনীয় পর্যটনস্থল পরিদর্শন ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে আলীকদমে পৌঁছে জেলা পরিষদ রেস্ট হাউসে রাত্রিযাপন করেন তারা।
তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার রাত ৯টায় বান্দরবানের আলীকদমের দ্যা দামতুয়া ইন গেস্ট হাউস মিলনায়তনে বার্ষিক প্রতিনিধি সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিয়ত উল্লাহর সঞ্চালনায় এবং মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বন্দর নিউজের সম্পাদক এ.এম হোবাইব সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদুল আলম দেওয়ান, সাবেক সভাপতি মাহবুব রোকন এবং মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান।
প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন বন্দর নিউজের বার্তা সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, মফস্বল সম্পাদক এমকে রানা, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজ সিকদার, অর্থ সম্পাদক কপিল বিন আমির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজবাহ উদ্দীন আরজু, সদস্য শাহরিয়া বাবু, আলফাজ মামুন নুরী, রাইহান উদ্দিন নিশান, সাংবাদিক শেখ আব্দুল্লাহ, সাহাব উদ্দিন সিকদার প্রমুখ।
প্রতিনিধি সভায় সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বন্দর নিউজের রিপোর্টার আলফাজ মামুন নুরী ও রাইহান উদ্দিন নিশানকে বর্ষসেরা রিপোর্টার ২০২৫ হিসেবে মনোনীত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মঙ্গলবার সকালে তিন দিনের সফর শেষে ভ্রমণকারী সাংবাদিকদের দল আলীকদম থেকে মহেশখালী ফিরে আসে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫