শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা সোনাদিয়া ও জলদস্যুতা ইস্যুতে নৌবাহিনী প্রধানের সাক্ষাতে এমপি ফরিদ বর্ষায় সোনাদিয়া–ঘটিভাঙ্গার অবৈধ চিংড়ি প্রজেক্ট উচ্ছেদ করা হবে: এমপি ফরিদ মহেশখালীতে গ্র্যাভিটন একাডেমির ট্যালেন্ট হান্ট বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ​মহেশখালীর কালারমারছড়া স্মরণকালের বৃহৎ ক্বেরাতও হামদ- প্রতিযোগিতা সম্পন্ন সোনাদিয়ার সবুজ সাম্রাজ্যে লুটে- ত্রিশ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজার-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক
/ ১০৯৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
Oplus_16777216

মহেশখালী-কুতুবদিয়া প্রতিনিধি | “আজকের মহেশখালী”

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক-কে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

কক্সবাজার পাবলিক হল মাঠে অনুষ্ঠিত এক বৈঠকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।

অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক একজন স্বনামধন্য আলেম ও শিক্ষাবিদ। বহু বছর ধরে দ্বীনি শিক্ষা বিস্তারে এবং সমাজসেবায় অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্ব, সততা ও নৈতিক দৃঢ়তা তাকে এই অঞ্চলে জনপ্রিয় করে তুলেছে।

দলীয় আমীর পীর সাহেব চরমোনাই বলেন—
“ইসলামী আদর্শ প্রতিষ্ঠা, সমাজে ন্যায় ও ইনসাফ ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা অধ্যক্ষ জিয়াউল হক সাহেবকে কক্সবাজার-২ আসনে মনোনয়ন দিয়েছি। ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের পাশে থাকে, আমরা এই দ্বীপাঞ্চলের ভাগ্য পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে পারবো।”

মনোনয়নের খবরে মহেশখালী ও কুতুবদিয়ায় ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তারা আগামী নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, দ্বীপাঞ্চলভিত্তিক এই আসনটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে নানা উন্নয়নবঞ্চনার অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষাপটেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার এখান থেকে শক্ত প্রার্থী দাঁড় করিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page