মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোরকঘাটা উচ্চ বিদ্যালয় আন্তঃ ফুটবলে নজরুল একাদশের জয়ের হাসি

আশেক উল্লাহ ইমন

মহেশখালী পৌরসভার গোরকঘাটা উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। জমজমাট ফাইনাল খেলায় কাজী নজরুল ইসলাম ফুটবল একাদশ ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ফুটবল একাদশকে।

গোরকঘাটা চরপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান বাবু সৃষ্টিরাম দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সভাপতি ও মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুল কাশেম মণি, শেখ আবদুল্লাহ, আমিনুল ইসলাম আনোয়ার, সিরাজুল মোস্তফা, আব্দুল গফুর, মইন উদ্দিন শাহেদ আব্দুল্লাহ সাইফু উদ্দিন বাবু, প্রমুখ।

মাঠে রুদ্ধশ্বাস উত্তেজনার মাঝে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয়ী হয় কাজী নজরুল ইসলাম ফুটবল একাদশ।
ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন কক্সবাজার রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নাছির উদ্দিন, সহকারী রেফারি ছিলেন আশেকুর রহমান ও নাছির (কুতুবজোম)।

খেলায় পারফরম্যান্সের ভিত্তিতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিয়াত, সেরা গোলরক্ষক মাহফুজ, এবং সর্বোচ্চ গোলদাতা মানিক।

খেলার ধারাভাষ্য পরিচালনা করেন গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী আশেক উল্লাহ ইমন। তাঁর দক্ষ ও আবেগপূর্ণ উপস্থাপনায় খেলা হয়ে ওঠে আরও উপভোগ্য ও প্রাণবন্ত। দর্শকদের প্রশংসা কুড়ান এই তরুণ ধারাভাষ্যকার।

শত শত শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র ও স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে জমজমাট এই ফাইনাল ম্যাচ প্রাণবন্ত হয়ে ওঠে।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও প্রতিযোগিতার ইতিবাচক চেতনা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page