মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা

 

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকাল ৪টায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।

এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তর, কক্সবাজারের জেলা কর্মকর্তা কাজী মোহাম্মদ ফরহাদ উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষধ সংরক্ষণ এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ৩টি ফার্মেসিকে সর্বমোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page