মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা বিএনপির শোক র‍্যালিতে আতাউল্লাহ বোখারীর নেতৃত্বে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

কক্সবাজার প্রতিনিধি:

গতকাল শুক্রবার কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক শোক র‍্যালিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সংগ্রামী সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আতাউল্লাহ বোখারী।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আয়োজিত এ শোক র‍্যালিটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আতাউল্লাহ বোখারী বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের প্রেরণার উৎস। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা এই দুঃসহ সময়েও রাজপথে আছি। এই শোক শুধু ব্যক্তির জন্য নয়, গণতন্ত্রের জন্য। বিএনপির প্রতিটি নেতা-কর্মী শহীদের রক্তঋণ শোধ করতে রাজপথে আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। জুলুম, দুঃশাসন ও একদলীয় দানবীয় শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য।”

শোক র‍্যালিটি ছিল শান্তিপূর্ণ ও সুসংগঠিত। র‍্যালি ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কৌতূহল দেখা যায়। অনেকেই দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছবি ও কালো ব্যানার হাতে কর্মীদের সুশৃঙ্খল চলাচল দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page