মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা

মহেশখালী উপজেলায় মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সমন্বয়ে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (১৯ মে) “মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম”-এর তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত এ কমিটি তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতা এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে যুগোপযোগী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সম্প্রতি ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রকিয়ত উল্লাহ (দৈনিক কালের কণ্ঠ)। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এম বশির উল্লাহ (টেলিগ্রাম নিউজ), সাহাব উদ্দীন সিকদার (মহেশখালী নিউজ ডটকম), সুমন চন্দ্র দে (দৈনিক যায়যায়দিন), নুর মোহাম্মদ শেখ (বাংলাদেশ টাইমস), আবদুল্লাহ শাহরিয়ার বাপ্পি (আরবি ২৪ টিভি) এবং ওয়াজেদুল হক মণি (সিসিএন)।

এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হক (মিরর নিউজ) এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ছাদেকুর রহমান (দৈনিক হোয়ানক)।

ফোরামের নেতৃবৃন্দ জানান, মহেশখালীর সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য সুদৃঢ় করা, আধুনিক সাংবাদিকতার বিকাশ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সংগঠন কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page