মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহেশখালী প্রতিনিধি 

মহেশখালীতে আসন্ন জেলা পর্যায়ের “কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ২টায় স্থানীয় ফয়সালস ডাইন রেস্তোরাঁয় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং ক্বারী হারুন রশীদের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক।

এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি মাওলানা কারী আনোয়ার সাকী।

সভায় বক্তারা বলেন, আসন্ন জেলা পর্যায়ের কর্মশালাটি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি যুবসমাজকে আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বগুণে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মশালার সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page