মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী পৌরসভায় মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা মহেশখালী পৌরসভায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের ৬ মাসের কারাদণ্ড পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে সেলিম উল্লাহ সিকদার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে এনসিপি নেতা  গ্রেপ্তার শব্দে-ছবিতে মহেশখালীর সাংবাদিকদের নতুন যাত্রা মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি আমের বটিতে পিচলালো চাকা, ঝরে গেল শাকের উল্লাহর প্রাণ বড় মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক মহেশখালীতে ইসলামী যুব আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহেশখালীতে মাসে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার, বকেয়া ছাড়ালো ১০ কোটি

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে প্রায় ৮৫ হাজার গ্রাহক প্রতি মাসে গড়ে ৪ কোটি টাকার বিদ্যুৎ ব্যবহার করছেন। তবে নিয়মিত বিল পরিশোধ না করায় চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি টাকায়।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, আবাসিক, বাণিজ্যিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক গ্রাহক সময়মতো বিল পরিশোধ না করায় এই বকেয়া সৃষ্টি হয়েছে। এতে বিদ্যুৎ বিভাগের রাজস্ব আদায়ে চাপ তৈরি হওয়ার পাশাপাশি সেবা কার্যক্রম পরিচালনায়ও নানা জটিলতা দেখা দিচ্ছে।

বকেয়া আদায়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে অভিযান শুরু করেছে মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিস। গ্রাহকদের নোটিশ প্রদান, মাইকিং এবং বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হলে গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধে আরও সচেতন হতে হবে। স্থানীয় সচেতন মহলও সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page