এম আজিজ সিকদার
মহেশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ পুটিবিলা দাসী-মাঝির পাড়া এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) বিকাল ৪টায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে এক যুবককে ২ পিস ইয়াবা, গাঁজা ও চোলাই মদ সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।