শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী গণতন্ত্রের নামে সহিংসতার রাজনীতি চলছে: ড. হামিদুর রহমান আযাদ মহেশখালী নৌ-কন্টিনজেন্ট পরিদর্শনে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল কমান্ডার মাতারবাড়ী প্রকল্পে বয়লার ক্লিনারের কাজ করতে গিয়ে দুর্ঘটনা, ৫ শ্রমিক গুরুতর আহত মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম’র আত্মপ্রকাশ মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ মহেশখালীতে ভগ্নদশায় পড়া প্রিজম স্কুলের দায়িত্ব নিলেন ফয়সাল আমিন মহেশখালী-কুতুবদিয়ায় প্রতীক নিয়ে মাঠে নামলেন প্রার্থীরা: ভোটারের প্রত্যাশা কী বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দীন (রহ.) হেফজখানা ও এতিমখানার হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকার বিনিময়ে নয়, ভালোবাসায় চিকিৎসা—ডা. নুরুল হোছাইনের এক দশক
মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম’র আত্মপ্রকাশ
/ ১৮৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ

ফাহিম সোনাদিয়া থেকে ◼️

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিভিন্ন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত নতুন সাংবাদিক সংগঠন ‘মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম’–এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মহেশখালীর ঐতিহ্যবাহী সোনাদিয়া দ্বীপে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিগ্রাম নিউজের মহেশখালী প্রতিনিধি এম বশির উল্লাহ, দৈনিক দৈনন্দিনের মহেশখালী প্রতিনিধি সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী সবখবরের শাহরিয়ার, প্যানোয়া নিউজের মহেশখালী প্রতিনিধি আবু হেনা আসিফ, সিসিএন ও আজকের বাংলা পত্রিকার মহেশখালী প্রতিনিধি ওয়াজেদুল হক মণি, দৈনিক যায়যায়দিনের মহেশখালী প্রতিনিধি সুমন চন্দ্র দে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও মানবকণ্ঠের প্রতিনিধি বোরহান উদ্দিন রাব্বানী, আমাদের কক্সবাজারের মহেশখালী প্রতিনিধি মহিউদ্দিন, সবসময় নিউজের প্রতিনিধি এইচ এম করিম, দৈনিক হোয়ানকের টিম লিডার ছাদেকুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশের মহেশখালী প্রতিনিধি নুরুল আবছার, শাপলাপুর নিউজ ডটকমের প্রতিনিধি খোরশেদ আলম, আজকের মহেশখালীর মোহাম্মদ ফাহিম, মহেশখালী ২৪–এর টিম লিডার এনামুল হক, প্রবাল নিউজের মহেশখালী প্রতিনিধি ফারুক আজমসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম বশির উল্লাহ বলেন, ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই ‘মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম’ গঠন করা হয়েছে।

আয়োজকরা জানান, এই ফোরাম স্থানীয় সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং মহেশখালী–সোনাদিয়া অঞ্চলের সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে কাজ করবে। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা সোনাদিয়া দ্বীপ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান এবং প্যারাবন কাটার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এছাড়া আত্মপ্রকাশ উপলক্ষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অবিবাহিত দল ৩–০ গোলে বিবাহিত দলকে পরাজিত করে জয় উল্লাসে মেতে ওঠে।

নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই নতুন সংগঠনের সফলতা কামনা করেছেন সচেতন মহল। একই সঙ্গে ভবিষ্যতে মহেশখালীর গণমাধ্যম অঙ্গনে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page