
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলার বাসিন্দাদের জন্য স্বস্তির খবর দীর্ঘদিন বন্ধ থাকার পর মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পুনরায় চালু হচ্ছে সিজারিয়ান (অপারেশনের মাধ্যমে ডেলিভারি) সেবা। এর ফলে জটিল গর্ভবতী নারীরা এখন স্থানীয় পর্যায়েই বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট সূত্র জানায়, সিজারিয়ান অপারেশন চালুর লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অপারেশন থিয়েটার (ওটি) রুম প্রস্তুতের পাশাপাশি নিয়োগ ও দায়িত্ব বণ্টন করা হয়েছে গাইনি কনসালটেন্ট, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট, মেডিকেল অফিসার, ওটি নার্স ও সহায়ক কর্মীদের।
বর্তমানে একজন গাইনি কনসালটেন্ট ও একজন অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট কর্মরত থাকায় অফিস সময়ের মধ্যে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত রোগীরা নিয়মিত এই সেবা নিতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সিজারিয়ান সেবার পাশাপাশি পর্যায়ক্রমে হার্নিয়া, পাইলস, ফিস্টুলা, সিস্ট ও লাইপোমাসহ বিভিন্ন ধরনের মেজর অপারেশনও চালুর পরিকল্পনা রয়েছে। এতে স্থানীয় রোগীদের জেলা সদর বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা বাড়লে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মহেশখালীর জনগণ নিজ এলাকাতেই উন্নত চিকিৎসাসেবা
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


