
কক্সবাজারের মহেশখালী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
এই অভিযান মঙ্গলবার বিকেল থেকে বুধবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সফি (৬৫)
সুকুমার চন্দ্র দে (৪৯)মো. শাহজাহান (২৫)
মোঃ আবুল কালাম (৬০)মোঃ সেলিম (৫০)
রহমত উল্লাহ (৪০)নুরুল কাদের (৪৫)
রফিক উদ্দিন (৫৩)নুরুল আলম (৭১)
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন মামলার ওয়ারেন্ট, অস্ত্র-মাদক সংশ্লিষ্টতা এবং স্থানীয় বিরোধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় এসব চিহ্নিত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
মহেশখালী থানার ওসি জানিয়েছেন—“অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে যেকোনো অপরাধে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনাই আমাদের প্রধান লক্ষ্য। অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে।”
এই অভিযানকে কেন্দ্র করে মহেশখালীর রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই একে প্রয়োজনীয় উদ্যোগ বললেও, কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছেন।


