শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

বার্তা পরিবেশক ◼️

কক্সবাজারের মহেশখালীতে জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা যুবলীগের এক নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) মহেশখালী থানায় এ অভিযোগ দায়ের করেন মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোরকঘাটা চরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সানাউল্লাহ।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকার সালামত সিকদার, আব্দুল গফুর বাদশা, মোঃ আনচার ও মোঃ আলীকে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, অভিযোগকারী ও তার পরিবারের ১৪ সদস্য দীর্ঘদিন ধরে কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় বৈধভাবে ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি শান্তিপূর্ণভাবে ভোগ করে আসছেন। তবে বিগত কিছুদিন ধরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের কাছে অবৈধ চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের অপচেষ্টা শুরু হয়।

অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে প্রধান অভিযুক্ত সালামত সিকদারের নেতৃত্বে সংঘবদ্ধভাবে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারীর জমিতে প্রবেশ করে। এসময় তারা জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে সেখানে টিনের বেড়া ও ঘর নির্মাণের চেষ্টা চালায়।

জমির মালিকপক্ষ বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং “চাঁদা না দিলে জমি ভোগ করতে দেওয়া হবে না” বলে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে অভিযোগকারী পরিবারকে মারধর ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, প্রধান অভিযুক্ত সালামত সিকদার নিষিদ্ধ ঘোষিত সংগঠন মহেশখালী উপজেলা যুবলীগ-এর সদস্য হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছেন।

ঘটনার পর থেকে অভিযোগকারী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যেকোনো সময় হামলা কিংবা সম্পূর্ণ জমি দখলের আশঙ্কা করছেন তারা।

এ ঘটনায় মহেশখালী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ এবং পরিবারটির জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page