মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা সোনাদিয়া ও জলদস্যুতা ইস্যুতে নৌবাহিনী প্রধানের সাক্ষাতে এমপি ফরিদ বর্ষায় সোনাদিয়া–ঘটিভাঙ্গার অবৈধ চিংড়ি প্রজেক্ট উচ্ছেদ করা হবে: এমপি ফরিদ মহেশখালীতে গ্র্যাভিটন একাডেমির ট্যালেন্ট হান্ট বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ​মহেশখালীর কালারমারছড়া স্মরণকালের বৃহৎ ক্বেরাতও হামদ- প্রতিযোগিতা সম্পন্ন সোনাদিয়ার সবুজ সাম্রাজ্যে লুটে- ত্রিশ জনের বিরুদ্ধে মামলা মিষ্টি পাতায় স্বপ্ন বুনে লোকসানের বোঝা চাষির কাঁধে প্রকৃতি দিয়েছে সব, তবে পরিকল্পনায় পিছিয়ে মহেশখালী তেলের ঘাটতিতে থেমে যাচ্ছে মহেশখালী–কক্সবাজারের নৌযাত্রা
​মহেশখালীর কালারমারছড়া স্মরণকালের বৃহৎ ক্বেরাতও হামদ- প্রতিযোগিতা সম্পন্ন
/ ১৪৭ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ

মোহাম্মদ হেলাল আহমেদ ( সংবাদদাতা)

কক্সবাজারের ​মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কুরআনের ধব্বনিতে আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা। কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম, মহেশখালী অনলাইন প্রেসক্লাব এবং কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মজিদিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​শনিবার (৪ এপ্রিল) দুপুর ২ টা থেকে বিকাল ৪টা ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোট ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কুরআনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
প্রধান অতিথি ইউএনও বলেন, “নতুন প্রজন্মের মাঝে ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতি ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে কুরআন ও নাত-এ-রাসুলের চর্চা অত্যন্ত জরুরি।” ​অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মহেশখালী ট্যুরস এন্ড ট্রাভেলস্-এর চেয়ারম্যান এম রফিকুল ইসলাম বকুল।

মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রকিয়ত উল্লাহ ও মাস্টার জহিরের পরিচালনায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি এ.এম হোবাইব সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ​ডা. সৈকত বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ​এখলাছুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল আবছার, কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনর্চাজ ​মোশারফ হোসেন, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন,জয়নাল আবেদীন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এম দিদারুল করিম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সহ সভাপতি সাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাহিত্য প্রকাশনা সম্পাদক মিজবাহ উদ্দীন আরজু , মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সদস্য শাহাদাত আলী জিন্নাহ, ইমরান নাজির, ইয়াছিন আরাফাত, রাইহান উদ্দিন নিশান, সাংবাদিক মৌলভী আব্দু রহমান প্রমূখ। এছাড়া এলাকার নারী-পুরুষসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।


​প্রতিযোগিতা শেষে বিচারকদের নম্বর অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার তুলে দেন। বক্তারা আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page