সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের পরিবারের পাশে- হামিদুর রহমান আযাদ

আব্দুর রহিম
কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের জেলে নুরুল কাদের সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারে গিয়ে খোঁজখবর নিয়েছেন সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ।
তিনি বুধবার বিকেলে নুরুল কাদেরের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের পরামর্শ দেন। এসময় তিনি নিখোঁজ জেলের সন্ধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন,
“মানুষের দুর্দশায় পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। নুরুল কাদেরের পরিবারের দুঃখ-কষ্ট আমি উপলব্ধি করছি। সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
স্থানীয় এলাকাবাসী এসময় সাবেক এমপি’র এ সহমর্মিতার ভূয়সী প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


