রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মহেশখালীতে “উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৫ নারীকে সম্মাননা প্রদান
/ ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ

এম বশির উল্লাহ, মহেশখালী 

মহেশখালী পুরাতন উপজেলা পরিষদ মিলনায়তনে আজ অনুষ্ঠিত হলো “উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড, মহেশখালী–২০২৫”, যেখানে পর্যটন খাতে বিশেষ অবদান রাখা মহেশখালীর ৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স, সহযোগিতায় আইএলও–আইজেক প্রকল্প ও এনরুট ইন্টারন্যাশনাল।

সম্মাননা প্রাপ্ত ৫ নারী চ্যাম্পিয়ন হলেন – খোরশিদা খানম, মা সেনু, ম্যা ম্যা খিং, তানিয়া নাসরিন এবং উমেসান।

কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স-এর চেয়ারম্যান জাহানারা ইসলাম বলেন,

“নারীরা আজ শুধু পরিবার নয়, বরং সমাজ ও অর্থনীতির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখছেন। পর্যটন খাতে তাদের অংশগ্রহণ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও উদ্যোক্তা শক্তিকে নতুনভাবে বিশ্বে উপস্থাপন করছে। এই ধরণের স্বীকৃতি নারীদের আরও সাহসী ও আত্মবিশ্বাসী করে তুলবে।”

তামান্না নওরিন আজম, চেয়ারম্যান, ইংরেজি বিভাগ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, “নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্প তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। শিক্ষা, দক্ষতা ও উদ্যোগ একত্রে হলে কেবল কর্মসংস্থান নয়, সামাজিক পরিবর্তনও সম্ভব। আজকের এই সম্মাননা সেই ইতিবাচক পরিবর্তনের দিকেই একটি পদক্ষেপ।”

মহেশখালীর নারীরা দীর্ঘদিন ধরে পর্যটন-সংশ্লিষ্ট কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন—কেউ তৈরি করছেন ঐতিহ্যবাহী হস্তশিল্প, কেউ খাদ্যপণ্য, কেউ সৌন্দর্য ও আতিথেয়তা খাতে সেবা দিচ্ছেন। তাদের সংগ্রাম ও সফলতার গল্প অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। এই আয়োজন নারী নেতৃত্ব ও অংশগ্রহণকে উৎসাহিত করার এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে স্থানীয় পর্যায়ে বিশেষ প্রশংসা অর্জন করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page