রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মহেশখালীতে টাইফয়েড টিকার কর্মসূচির উদ্বোধন
/ ২২৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ

মহেশখালী প্রতিনিধি

“সব শিশু সুস্থ থাকুক, টিকা হোক সবার অধিকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫।

১২ অক্টোবর (রবিবার) সকালে মহেশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেদায়েত উল্লাহ।

এই কর্মসূচির আওতায় মহেশখালী উপজেলার ১ লাখ ২২ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে, যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাফুজুল হক, মহেশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, এবং ডা. শিব শেকর সহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন,“প্রতিটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সঠিক সময়ে টিকা নেওয়ার মাধ্যমে শিশুরা টাইফয়েডসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে।”

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচি উপজেলার সব ইউনিয়ন ও পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্রে একযোগে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page