শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মহেশখালীর সোনাদিয়ায় অবৈধ রিসোর্ট সরানোর কঠোর নির্দেশ
/ ১১৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ

 

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম সোনাদিয়া দ্বীপে সরকারি জমি ও প্যারাবন দখল করে নির্মিত অবৈধ রিসোর্ট ও স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন। ১০ ডিসেম্বর বুধবার সকাল থেকে সন্ধান পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

ইউএনও জানান, সাম্প্রতিক সময়ে সোনাদিয়ায় প্যারাবন কেটে রিসোর্ট নির্মাণ এবং জমি দখলের তথ্য পাওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা না সরালে মোবাইল কোর্টের মাধ্যমে ভাঙচুরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, ঝাউবন ও প্যারাবন কেটে পূর্ব ও পশ্চিম পাড়ায় ইতোমধ্যে কয়েকটি রিসোর্ট নির্মাণ করা হয়েছে, আরও কয়েকটির কাজ চলছে। এসব কার্যক্রমে কচ্ছপের ডিম পাড়া ও পরিযায়ী পাখিদের জীবনচক্র হুমকির মুখে পড়েছে।

স্থানীয় পরিবেশকর্মী আবু বক্কর ছিদ্দিক প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সোনাদিয়ার মতো সংবেদনশীল এলাকায় পরিবেশ রক্ষায় তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page