শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
গণতন্ত্রের নামে সহিংসতার রাজনীতি চলছে: ড. হামিদুর রহমান আযাদ
/ ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, মুখে গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেও একটি রাজনৈতিক দল বাস্তবে সহিংসতা ও হত্যার রাজনীতি বেছে নিয়েছে।
বৃহস্পতিবার  (২৯ জানুয়ারি ২০২৬) সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা এবং ভোটাধিকার নিশ্চিত করা। কিন্তু সংশ্লিষ্ট দল সেই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, জনগণের উপর আস্থা না রেখে নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় তারা সহিংসতা ও নৈরাজ্যের পথ বেছে নিচ্ছে।
তিনি আরও বলেন, যারা প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আইনের শাসন, শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা এবং জনগণের ভোটাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অথচ ওই দলের কর্মকাণ্ডে এর সম্পূর্ণ বিপরীত চিত্র প্রতিফলিত হচ্ছে।
এসময় তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রেজাউল করিম হত্যাকাণ্ড, ঢাকার কেরানীগঞ্জে জামায়াতের এক নারী সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা এবং দেশব্যাপী নৈরাজ্যের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান বিচার দাবি করেন। তিনি বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সহিংসতা আরও বাড়বে।
ড. হামিদুর রহমান আযাদ মহেশখালী-কুতুবদিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী কর্মসূচি পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি এই আসনের বেকার যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান, উপজেলা দক্ষিণ নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, হোয়ানক ইউনিয়ন সভাপতি আব্দুল মালেক আজাদ, সেক্রেটারি সৈয়দ কবির, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আকতার কামাল, বিশিষ্ট সমাজসেবক এস. এম. ইবরাহীমসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page