শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ

এম আজিজ সিকদার 

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭ সেশন) নির্বাচন সম্পন্ন হয়েছে।

সংগঠনের সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আশেক মোহাম্মদ নজিবুল্লাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন।

গত ২৬ জুন হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি ফখরুল ইসলাম। এছাড়া সদ্য সাবেক সভাপতি মামুনুর রশিদ এবং সংগঠনের অন্যান্য সাবেক নেতৃবৃন্দ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, এটি ছিল পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির প্রত্যক্ষ নির্বাচন। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে অন্যান্য পদে সদস্য মনোনয়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের শিক্ষা, ঐক্য, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page