শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline :
ফারুক-আজিজের নেতৃত্বে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নতুন যাত্রা মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

ফারুক-আজিজের নেতৃত্বে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নতুন যাত্রা

শেখ আব্দুল্লাহ 
উৎসবমুখর, সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের দ্বিবার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ।
নির্বাচন শেষে বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ফারুক ইকবাল এবং সাধারণ সম্পাদক পদে এম আজিজ সিকদার নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ফারুক ইকবাল (কবুতর প্রতীক) ২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম রুবেল (হরিণ প্রতীক) পান ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এম আজিজ সিকদার (গোলাপ ফুল প্রতীক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে এ কে রিফাত (ফুটবল প্রতীক) ২০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাইছারুল ইসলাম (বই প্রতীক) পান ১২ ভোট।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক (আনারস প্রতীক), দপ্তর সম্পাদক পদে সুব্রত আপন (দেয়াল ঘড়ি প্রতীক) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজবাহ উদ্দিন আরজু (কলম প্রতীক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন চলাকালে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম এবং মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুস সোলতান ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তারা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মাস্টার হুমায়ুন কবির এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা যৌথ স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। কমিশন জানান, নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচন শেষে সাবেক সভাপতি জে এইচ এম ইউনুস আবেগঘন বক্তব্যে বলেন, মহেশখালী উপজেলা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করেছে। দায়িত্বের পরিসর বদলালেও দায়িত্ববোধ কখনো শেষ হয় না। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও এগিয়ে নেবে।
সাবেক সাধারণ সম্পাদক আ ন ম হাসান বলেন, এই প্রেসক্লাব আমাদের আবেগ, আমাদের পরিচয়। দায়িত্ব পালনের সময় সহকর্মীদের যে ভালোবাসা পেয়েছি তা অমূল্য। নতুন কমিটির প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। সবাই মিলে সংগঠনের মর্যাদা রক্ষা করতে হবে।
নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবাল বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি। এই আস্থার মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করা এবং প্রেসক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করা হবে আমাদের অঙ্গীকার।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম আজিজ সিকদার বলেন, এ বিজয় কোনো ব্যক্তিগত অর্জন নয়, এটি সকল সদস্যের সম্মিলিত সিদ্ধান্তের প্রতিফলন। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সাংবাদিকরা। প্রবীণ ও নবীন সাংবাদিকদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক হৃদ্যতাপূর্ণ ও আবেগঘন পরিবেশ।
সাংবাদিক মহলে প্রত্যাশা, ফারুক ইকবাল ও এম আজিজ সিকদারের নেতৃত্বে নতুন কমিটি মহেশখালী উপজেলা প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও পেশাদার সংগঠন হিসেবে এগিয়ে নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page