বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মহেশখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

মহেশখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিপূর্ণ মন্তব্য এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে মহেশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচির আয়োজন করে মহেশখালী উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
বিক্ষোভ মিছিলটি মহেশখালী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসায় যে নেতৃত্ব তৈরি হয়, তাকে নিয়ে কটাক্ষ করা মানে জনগণকেই অপমান করা। আমরা এই কুরুচিপূর্ণ বক্তব্য ও নির্বাচন নিয়ে অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানাই।”

বক্তারা আরও বলেন, “এই ধরনের ষড়যন্ত্রমূলক আচরণের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে।”

সমাবেশে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page