শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
কক্সবাজার-২ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বৃদ্ধি
/ ৩১৩ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
Oplus_16908288

কক্সবাজার-২ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বৃদ্ধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, এবং কুতুবদিয়া জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী এই আসনের মনোনয়ন প্রত্যাশী।

তবে, আবু বকর ছিদ্দিক ও এ টি এম নুরুল বশর চৌধুরী আলমগীর ফরিদকে প্রার্থী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে দাবি তুলেছেন।

অন্যদিকে, সাবেক এমপি আলমগীর ফরিদ দলের সিদ্ধান্ত মেনে চলার কথাই জানিয়েছেন। এছাড়া, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে এ আসনে সাবেক এমপি এ এইচ হামিদুর রহমান আজাদ,চরমোনায় পীরের দল থেকে মাওলানা অধ্যক্ষ জিয়াউল হক, খেলাফতে মজলিস থেকে মাওলানা ওবায়দুল কাদের নদভী প্রতিদ্বন্দ্বিতা করবেন,

এভাবে মনোনয়ন নিয়ে দলীয় বিভিন্ন মতবিরোধ ও তৎপরতা কক্সবাজার-২ আসনে নির্বাচনকে সরগরম করে তুলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page