বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline :
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

মহেশখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী ::

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি বের হয়। এতে দলীয় নেতাকর্মীরা জাতীয়তাবাদী স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন।

র‌্যালির মধ্যমণি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক। তিনি বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হচ্ছে গণতন্ত্র রক্ষার অগ্রসৈনিক সংগঠন। স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সোচ্চার থাকতে হবে।”

এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। তারা বলেন—
“জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণমানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page