রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মহেশখালীতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও সমস্যা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
/ ২৪০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ

শেখ আব্দুল্লাহ

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যা নিরসনে করণীয় বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মহেশখালীতে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, মহেশখালী।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ আরিফুল রহমান মজুমদার। কর্মশালার সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। বক্তারা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও মানোন্নয়নে সরকারের চলমান উদ্যোগ, নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ, শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে হলে মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। পাঠ্যক্রম আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই সরকারের লক্ষ্য।”

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও পাঠদানের আধুনিক পদ্ধতি গ্রহণ ছাড়া মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। এজন্য শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।”

এছাড়া উপ-পরিচালক মোহাম্মদ আরিফুল রহমান মজুমদার বলেন, “মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাঠপর্যায়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। উপজেলার শিক্ষক ও পরিচালনা কমিটিগুলো সক্রিয় হলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্ বলেন, “মহেশখালী উপজেলার শিক্ষার্থীরা যাতে সঠিক শিক্ষা পায় এবং সমাজে আলোকবর্তিকা হয়ে উঠতে পারে—এজন্য উপজেলা প্রশাসন সবধরনের সহযোগিতা করবে।”

কর্মশালার আলোচনায় শিক্ষকরা জানান, পাঠ্যক্রমে পরিবর্তন আনার পাশাপাশি অবকাঠামোগত সংকট, পর্যাপ্ত জনবল নিয়োগ ও আধুনিক ল্যাব সুবিধা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

দিনব্যাপী কর্মশালাটি শেষে অংশগ্রহণকারীরা মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page