অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন

বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই), গাজীপুর, ঢাকা কর্তৃক পরিচালিত “অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স”-এ প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলানা ইয়াছিন।
তিনি কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার বাসিন্দা এবং বিশিষ্ট ব্যক্তি মৌলানা কাশেমের বড় সন্তান।
মৌলানা ইয়াছিন বর্তমানে হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসায় সহকারী অধ্যাপক (আরবী) পদে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তিনি আরবী ভাষা শিক্ষা ও ইসলামী জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তার এ অর্জনে এলাকাবাসী, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের সাড়া পড়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার এই নতুন দায়িত্ব দেশের মাদরাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


