শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় বড় ধাক্কা: বাংলাদেশ নামলো অ্যাসেসমেন্ট লেভেল–৩

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি উদ্বেগজনক খবর এসেছে। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা ব্যবস্থায় বাংলাদেশকে Assessment Level 1 থেকে Level 3-এ নামিয়ে আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অবনমন সিদ্ধান্তের ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আগের তুলনায় আরও কঠোর হবে। বিশেষ করে আর্থিক সক্ষমতা, শিক্ষাগত নথিপত্র ও ভিসা আবেদন যাচাইয়ে বাড়তি নজরদারি আরোপ করা হতে পারে। একই সঙ্গে ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই পরিবর্তনের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো ভিসা না পাওয়া কিংবা জটিলতার মুখে পড়তে পারেন। ফলে অস্ট্রেলিয়াকে গন্তব্য হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে।

উল্লেখ্য, অ্যাসেসমেন্ট লেভেল নির্ধারণের ক্ষেত্রে ভিসা নিয়ম লঙ্ঘন, আবেদন প্রত্যাখ্যানের হারসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। নতুন এই সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page