কুতুবজোমে মায়ের আঘাতে ছেলের মৃত্যু, পরে মায়ের আত্মহত্যা

মহেশখালী প্রতিনিধি
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মায়ের আঘাতের ছেলের মৃত্যু পরে মায়ের আত্নহত্যা।
১১ জানুয়ারি (রবিবার) বিকালে নোয়াপাড়া এলাকার বাসিন্দা আনচরের স্ত্রী ইসমাত আঁরা (২৮) রাগের অতিক্ততায় তার চার বছরের ছেলে আবরারুল হককে আঘাত করেন। শিশুটি গুরুতর আহত হয়ে মারা গেলে মানসিক ভেঙে পড়া ইসমত আঁরা পরে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কোনো এক মুহূর্তে রাগের বশবর্তী হয়ে ইসমত আঁরা তার শিশু ছেলেকে আঘাত করেন। এতে আবরারুল হক গুরুতর আহত হয়। পরে তাকে বাঁচানোর আগেই শিশুটির মৃত্যু হয়। ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে ইসমত আঁরা আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রতিবেশীরা জানান, ইসমত আঁরা মানসিক সমস্যায় ভুগছিলেন বলে এলাকায় আলোচনা ছিল। তবে ঘটনার প্রকৃত কারণ, শিশুকে কীভাবে আঘাত করা হয়েছে এবং আত্মহত্যার সুনির্দিষ্ট পরিস্থিতি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত চলছে বলে জানায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মর্মান্তিক এই ঘটনায় কুতুবজোম ইউনিয়নের চাঁদাকাটা ও নয়াপাড়া এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


