Oplus_16777216
গোরকঘাটা চৌরাস্তায় যানজট নিরসনে পৌর প্রশাসকের কঠোর ব্যবস্থা
মহেশখালী পৌরসভার ব্যস্ততম গোরকঘাটা বাজার চৌরাস্তায় যানজট নিরসনে সরাসরি অভিযান চালিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্লাহ।
তার নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত টিম যানজট নিয়ন্ত্রণে মাঠে নামে। অবৈধভাবে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও দোকানগুলোর প্রতি ব্যবস্থা নেওয়া হয় এবং সাধারণ পথচারীদের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু হয়।
যানজট নিয়ন্ত্রণে মোতায়েন করা কর্মীরা লাঠি হাতে নিয়োজিত অবস্থায় আছেন এবং সুশৃঙ্খলভাবে রিকশা সারিবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিনের যানজট সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তারা পৌর প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিয়মিত অভিযান চালিয়ে এ ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।