মহেশখালীর ঘটিভাংগায় স্বামীর হামলায় গৃহবধূ গুরুতর আহত

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মুক্তা,স্বামীকে খুঁজছে পুলিশ
সাহাব উদ্দিন সিকদার::
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা নতুন প্রকল্প এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামী নবী হোসেন (৩৫) তার স্ত্রী মুক্তা (২৮) কে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মুক্তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
মুক্তা দুই সন্তানের জননী। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
মহেশখালী থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকে নবী হোসেনকে আটক করার জন্য অভিযান চলছে। পুলিশ বিস্তারিত তদন্ত করে আসল কারণ উদঘাটন করার চেষ্টা করছে।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। পুলিশ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছে এবং এ ধরনের ঘটনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


