শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

জ্ঞানভূমি মিশরে দুই মাসের প্রশিক্ষণে মহেশখালীর হাফেজ মাওলানা যুহাইর ফুরকান

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার এলাকার কৃতী সন্তান, সাবেক লেকচারার ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, হাফেজ মাওলানা যুহাইর ফুরকান বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে পবিত্র জ্ঞানভূমি মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিতব্য দুই মাসব্যাপী আন্তর্জাতিক আইম্মা ও দাঈ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রিত হয়েছেন।

ধর্মীয় জ্ঞানচর্চা ও দাওয়াহ কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত আলেম ও দাঈগণ অংশ নেবেন। এতে ইসলামী চিন্তাধারা, আধুনিক দাওয়াহ পদ্ধতি, নেতৃত্বের দক্ষতা এবং সমসাময়িক ধর্মীয় চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা যুহাইর ফুরকানের এই রাষ্ট্রীয় মনোনয়ন ও আন্তর্জাতিক অংশগ্রহণ বড় মহেশখালী নতুন বাজারসহ পুরো অঞ্চলের জন্য গর্বের বিষয়। তাঁর এই অর্জনে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষানুরাগী ও সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর সফলতা কামনা করেছেন।

আগামী ১লা মে তিনি ঢাকা থেকে মিশর-এর উদ্দেশ্যে রওয়ানা হবেন। এই প্রশিক্ষণ শেষে তিনি দেশে ফিরে ধর্মীয় শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে তাঁর এই গৌরবময় সফরের জন্য এলাকাবাসী দোয়া ও শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page