শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মহেশখালীতে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল
/ ২৩২ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ
Oplus_16908288

মহেশখালী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম করা হয়। পরে বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সরওয়ার রানা, সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন, ছাত্রনেতা খোরশেদ মিজানুর রহমান, আব্দুল করিম সহ  বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

বক্তারা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। সামরিক শাসনের বিরুদ্ধে গণআন্দোলন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তিনি আজও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক হয়ে আছেন।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশনেত্রীর অভিজ্ঞ নেতৃত্ব বাংলাদেশের জন্য অতীব প্রয়োজন। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার সাহসিকতা আমাদের অনুপ্রেরণা যোগায়।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page