শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

শেখ আব্দুল্লাহ

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

নির্বাচনে সভাপতি পদে ফারুক ইকবাল এবং সাধারণ সম্পাদক পদে আজিজ সিকদার নির্বাচিত হন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজবাহ উদ্দিন আরজু, অর্থ সম্পাদক পদে আবু বক্কর ছিদ্দিক, দপ্তর সম্পাদক পদে সুব্রত আপন এবং সাংগঠনিক সম্পাদক পদে এ কে রিফাত নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম এবং মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুস সোলতান। তারা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

ফলাফল ঘোষণার পর বিদায়ী সভাপতি জে এইচ এম ইউনুস বলেন, মহেশখালী উপজেলা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করেছে। নবনির্বাচিত নেতৃত্ব এই ধারাবাহিকতা আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিদায়ী সাধারণ সম্পাদক আ ন ম হাসান বলেন, দায়িত্ব পালনকালে সহকর্মীদের যে সহযোগিতা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। নতুন কমিটির প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। প্রেসক্লাবের মর্যাদা ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবাল বলেন, সদস্যদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। মহেশখালীর সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং প্রেসক্লাবের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করা হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ সিকদার বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়, এটি প্রেসক্লাবের সকল সদস্যের বিজয়। সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান সদস্যরা। সাংবাদিক মহলে আশা করা হচ্ছে, নতুন নেতৃত্বের হাত ধরে মহেশখালী উপজেলা প্রেসক্লাব আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page