রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
/ ২৬২ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর সিপাহিরপাড়ায় বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আনিস (২১) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন আনিস। পরে বাড়ির মালিক দ্রুত তাকে মহেশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনিস দক্ষিণ নলবিলা এলাকার নুরুল আলমের ছেলে। হঠাৎ এ মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এক প্রতিবেশী বলেন, “আনিস খুব মেধাবী ও পরিশ্রমী ছেলে ছিল। এই আকস্মিক মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করেছে।”
চিকিৎসকও জানান, “আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সংস্পর্শেই মৃত্যু ঘটেছে।”

এ দুর্ঘটনা এলাকার মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page