শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline :
মহেশখালীতে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু ফারুক-আজিজের নেতৃত্বে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নতুন যাত্রা মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ

মহেশখালীতে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় হিটস্ট্রোকে শামসুল আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার বাসিন্দা এবং মৃত আব্দু রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হাড়িতে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরার পথে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সেলিম জানান, তার বাবা সকালে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে হাড়িতে মাছ ধরতে গিয়ে ফেরার পথে হিটস্ট্রোকে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল শোক প্রকাশ করে বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী মানুষেরা ঝুঁকির মধ্যে রয়েছেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে শামসুল আলমের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ বলে স্থানীয়রা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page