
মালয়েশিয়া | ২৭ জুলাই ২০২৫:
বাংলাদেশ খেলাফত মজলিশের মালয়েশিয়া শাখার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কক্সবাজার জেলার দ্বীপাঞ্চল মহেশখালী পৌরসভার কৃতি সন্তান, মেধাবী ইসলামিক দায়ী ও মালয়েশিয়ার সিটিওয়ান মসজিদের সম্মানিত ইমাম।
বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনের লক্ষ্যে এবং প্রবাসে অবস্থানরত সংগঠনের নেতা-কর্মীদের অনুরোধে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি এক প্রতিক্রিয়ায় বলেন—”বাংলাদেশ খেলাফত মজলিশ যে আস্থা রেখেছে, তার জন্য কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে। যতদিন সত্য ও আদর্শের পথে থাকি, পাশে থাকবেন—আর বিচ্যুতি ঘটলে বিরোধিতা ও প্রতিরোধ করবেন। সকলের দোয়া কামনা করি।”
নবনির্বাচিত সভাপতির প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মালয়েশিয়াস্থ খেলাফত মজলিশের সহযোদ্ধারা। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং প্রবাসেও ইসলামী মূল্যবোধ ও আদর্শ ছড়িয়ে পড়বে।
বাংলাদেশ খেলাফত মজলিশের একজন দক্ষ, মেধাবী ও নেতৃত্ব-সম্পন্ন দায়ীকে আন্তর্জাতিক ময়দানে দায়িত্ব প্রদান করায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সন্তোষ প্রকাশ করেছেন।


