শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হামের অন্ধকার ঠেকাতে মহেশখালীতে সুরক্ষার টিকা
সোনাদিয়ায় কুখ্যাত ডাকাত সর্দার মঞ্জুর আটক
/ ২৭৩ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

 

মহেশখালী প্রতিনিধি
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছে ১২টির অধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত ও জলদস্যু সর্দার মঞ্জুর। সে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া গ্রামের বাহাদুরের পুত্র।

পুলিশ জানায়, মঞ্জুরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পুলিশের কাছে ওয়ান্টেড আসামি ছিল। সম্প্রতি সোনাদিয়া ও আশপাশের এলাকায় তার তৎপরতা বেড়ে গেলে স্থানীয়দের আতঙ্ক আরও বৃদ্ধি পায়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। এসময় কৌশলে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঞ্জুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি ও জলদস্যুতার মাধ্যমে এলাকায় চরম ভীতির পরিবেশ সৃষ্টি করেছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে।

মহেশখালী থানার ওসি বলেন, “অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার মঞ্জুরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় সন্ত্রাস, ডাকাতি ও জলদস্যুতা দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page