শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা

মোহাম্মদ ফাহিম

আগামী ৪ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পোস্টার, ব্যানার ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে টানানো কিছু পোস্টার রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সভাপতি পদপ্রার্থী ফারুক ইকবাল অভিযোগ করে বলেন, গত ২১ মে থেকে আমি নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছি। অন্যান্য প্রার্থীর মতো আমরাও পোস্টার ও ব্যানার টানিয়েছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে দিয়ে সুস্থ নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

আরেক সভাপতি পদপ্রার্থী এস এম রুবেল বলেন,
মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা সবাই পেশাদার সাংবাদিক। তাই আমরা প্রত্যাশা করি নির্বাচন হবে সৌহার্দ্যপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে। পোস্টার ছেঁড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে এ ঘটনায় এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

সাংবাদিক মহলে আশা করা হচ্ছে, নির্বাচনের বাকি সময়টুকুতে সকল প্রার্থী ও সমর্থকরা পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন। আগামী ৪ জুন ভোটগ্রহণ শেষে সদস্যদের রায়ের মাধ্যমে নির্ধারিত হবে মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page