শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
ইসলামি দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় বিভাজন, জামায়াতকে কেন্দ্র করে অনিশ্চয়তা
/ ৪২১ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই ইসলামি রাজনৈতিক অঙ্গনে ঐক্যের আলোচনা জোরালো হয়েছে। তবে অধিকাংশ ইসলামি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে জোটে যেতে অনাগ্রহ প্রকাশ করেছে। আদর্শ ও চিন্তাধারার পার্থক্যের কারণেই এ অনাগ্রহ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, জামায়াত নির্বাচনে সব ইসলামি দলকে নিয়ে “এক ছাতার নিচে” বৃহত্তর ঐক্য গড়তে চাইলেও বাস্তবে তা জটিল হয়ে উঠেছে। অনেক ইসলামি দল জামায়াতের সঙ্গে সরাসরি বিরোধিতা না করলেও, বিকল্প জোটের চিন্তাভাবনা করছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভাবনা নেই। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “মাওলানা মওদুদির চিন্তাধারা আমাদের থেকে ভিন্ন। এ কারণেই জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতা সম্ভব নয়।”

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী জানান, “মাঠপর্যায়ে আলেমদের মাঝে জামায়াত সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। তাই আলেমদের মতামত ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নেব না।” খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীও একই সুরে বলেন, তারা কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলোর সঙ্গে ঐক্য করছেন, কিন্তু জামায়াতের সঙ্গে নয়।

অন্যদিকে, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের ব্যাপারে তুলনামূলক নরম অবস্থানে রয়েছে। দলটির সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, “ঐক্যের জন্য আমরা সব সময় প্রস্তুত। তবে জামায়াতের সঙ্গে এখনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।”

জামায়াত অবশ্য আশাবাদী। দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা সব ইসলামি দল নিয়ে এক বৃহৎ জোট গড়তে কাজ করছি। সময়ের সঙ্গে এ প্রক্রিয়া সুসংগঠিত হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে সব ইসলামি দলকে নিয়ে জামায়াতকেন্দ্রিক ঐক্য গড়া প্রায় অসম্ভব। বরং জামায়াতবিহীন আলাদা ইসলামি জোট কিংবা ছোট ছোট সমঝোতা নিয়েই সামনে এগোতে পারে ইসলামি দলগুলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page