
মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদসমূহে দফাদার ও মহল্লাদার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মাতারবাড়ী, ধলঘাটা, হোয়ানক, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নে মহল্লাদার পদে ৬ জন এবং বড় মহেশখালী ইউনিয়নে দফাদার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ১৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৪টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীর বয়স ১৭ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
দফাদার পদে ন্যূনতম ৮ম শ্রেণি এবং মহল্লাদার পদে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও ট্রেজারি চালানের মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্লাহ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।



