রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মহেশখালীতে নৌবাহিনী ও পুলিশের অভিযানে ৭০০ লিটার চোলাই মদ ধ্বংস
/ ৩০৮ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ

সাহাব উদ্দীন সিকদার

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা চরপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করেছে নৌবাহিনী ও মহেশখালী থানা পুলিশ।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ কন্টিনজেন্টের লে. কমান্ডার রাকিবুল হাসান (ই), বিএন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে একটি গোপন কারখানা থেকে আনুমানিক ৭০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্থানীয় আজু নামের এক ব্যক্তির নেতৃত্বে কারখানাটি পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। উদ্ধারকৃত সব মদ ঘটনাস্থলেই আগুন দিয়ে ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসবকে সামনে রেখে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরি করে মজুদ করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page