রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মহেশখালীতে বজ্রপাতে চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু
/ ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
Oplus_16908288

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে মোহাম্মদ সুমন (২৮) নামে এক চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন ওই এলাকার পশ্চিম পাড়ার মঞ্জুর আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার রাকিবুল হোসাইন।

স্থানীয় সূত্র জানায়, নয়াকাটা ঘোনা চিংড়ি প্রজেক্টে শ্রমিক হিসেবে কর্মরত সুমন বজ্রপাতে আহত হন। পরে সহকর্মীরা তাকে ইউনুসখালী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত্যুর খবর নিশ্চিত করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালারমার ছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ বলেন,“মাইজপাড়ায় বজ্রপাতে একজন মারা গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page