রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন [gtranslate]
Headline
Headline
অনলাইন আরবী ভাষা প্রশিক্ষণে বিএমটিটিআই’র প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মৌলানা ইয়াছিন কক্সবাজার-মহেশখালী সেতু: আদিনাথ মন্দিরের উত্তরাংশ থেকে চৌফলদণ্ডি হওয়ার সম্ভাবনা মহেশখালীতে মায়ের কিডনি দানে সন্তানের জীবনরক্ষা মহেশখালীতে বৈশাখী কবিতা পাঠ ও আড্ডা—সংস্কৃতির রঙে মুখর বন্ধু সভা হোয়ানকে জন্মসাল জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎ ৮ হাজার কোটি টাকার এসপিএম ঘুমে, জ্বালানিতে লোকসান গুনছে দেশ সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা, কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পর্যটক উদ্ধার মহেশখালীতে অদক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণ, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সভা মহেশখালীতে ইউপি সদস্য রিমনের বাড়িতে পুলিশের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, মামলা দায়ের মহেশখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
মহেশখালীতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ২৯১ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

মহেশখালী প্রতিনিধি

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মহেশখালী উপজেলা সেমিনার কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব হেদায়েত উল্যাহ্। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব সামশুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব ফারুক মাহমুদ।

এ সময় মহেশখালী উপজেলার বেসরকারি স্কুল এসোসিয়েশনের সম্মানিত প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ইউএনও  মহোদয় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নির্দেশনা, পরামর্শ ও তত্ত্বাবধায়ন প্রদান করেন। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের দিকনির্দেশনা ও সহযোগিতা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page