শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ

নিজস্ব প্রতিবেদক

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়াপাড়ার বাসিন্দা রশিদ মিয়া মাঝি (৫৩) সাগরে মাছ ধরতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় এ ঘটনা ঘটে।

নিহত রশিদ মিয়া মাঝি কুতুবজোম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেহেরিয়াপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান ৫৮ দিনের সরকারি মৎস্য আহরণ নিষেধাজ্ঞার মধ্যে প্রায় ১২ দিন আগে ১৬ জন মাঝিমাল্লা নিয়ে তিনি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। এ সময় নৌবাহিনীর একটি টহল জাহাজ তাদের ট্রলারকে আটক করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আইনি ব্যবস্থার আশঙ্কায় আতঙ্কিত হয়ে রশিদ মিয়া মাঝি সাগরে লাফ দেন।

পরে নৌবাহিনী মাছ ধরার জাল জব্দ করে ট্রলারটি ছেড়ে দিলে ট্রলারে থাকা অন্য জেলে ও স্টাফরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তবে উদ্ধারের কিছুক্ষণ পরই ট্রলারে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ট্রলারটি ঘাটে ফিরে এলে মৃত্যুর বিষয়টি জানাজানি হয়। পরে মহেশখালী থানা পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেয়। নিহতের স্ত্রী পারভীন আক্তার ও পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, সামুদ্রিক মাছের প্রজনন সংরক্ষণে বর্তমানে সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল অব্যাহত আছে। সংশ্লিষ্টরা জেলে ও ট্রলার মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।

রশিদ মিয়া মাঝির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন স্থানীয়রা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page