শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline :
ফারুক-আজিজের নেতৃত্বে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নতুন যাত্রা মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

সোনাদিয়া ও জলদস্যুতা ইস্যুতে নৌবাহিনী প্রধানের সাক্ষাতে এমপি ফরিদ

মোহাম্মদ ফাহিম 
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
রবিবার (৫ এপ্রিল ) বিকালে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপকূলীয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় সোনাদিয়া দ্বীপ ও ঘটিভাঙা এলাকার প্যারাবন নিধন রোধ, মহেশখালী ও কুতুবদিয়ার চারপাশের সাগর এলাকায় জলদস্যুতা প্রতিরোধে নৌবাহিনীর টহল জোরদার, প্রয়োজন হলে সাগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নৌবাহিনীর ঘাঁটি স্থাপনসহ সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে।
এ সময় এমপি ফরিদ উপকূলীয় এলাকার নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নৌবাহিনীর সক্রিয় ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন। নৌবাহিনী প্রধানও বিষয়গুলো গুরুত্বসহকারে দেখার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page